বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা

এসএম শাহিন আলম: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭নং কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্তার মেরুদণ্ড। ভাষার জন্য যে জাতি প্রাণ দিতে জানে, সে জাতি কখনো পরাধীন থাকে না। জীবন দিয়ে যে ভাষা রক্ষা করা হয়, সে ভাষা অমর।

আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, ট্রেজারার অধ্যাপক মো: সিরাজুল ইসলাম ও সংস্কৃতি গবেষক আলেক সাইদ।

বক্তারা ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ, ভাষার গুরুত্ব, ইতিহাস ও ভাষাসৈনিকদের জীবনী তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মাসি বিভাগের প্রভাষক তানিয়া আহমেদ তন্নী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০