বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে তীব্র দাবদাহে দফায় দফায় লোডশেডিং, দুর্বিষহ জনজীবন

মাসুদ পারভেজ: বৈশাখের খরতাপে প্রাণ যায় যায় অবস্থা। এরই মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জের তাপমাত্রা গত ৯ বছরের রেকর্ড ভেঙে আরও ঊর্ধ্বমুখী। অস্বস্তিকর গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুপুর, সন্ধ্যা, গভীর রাত কিংবা ভোর কোনো নিয়মই মানছে না বিদ্যুৎতের লুকোচুরি। এর সঙ্গে যোগ হয়েছে মশার উৎপাত। সব মিলিয়ে সীমাহীন কষ্টে আছে কালীগঞ্জের মানুষ।

সাতক্ষীরার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, গত বুধবার সাতক্ষীরার তাপমাত্রা ছিলো ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে, বাতাসে আর্দ্রতা কমে গেছে। রাস্তায় বের হলে আগুনের উল্কা এসে গায়ে লাগছে। সুন্দরবন সংলগ্ন শহরে মরুর আভা পাওয়া যাচ্ছে। প্রয়োজন ছাড়া দিনের বেলা কেউ বাইরে বের হচ্ছেন না। অবশ্য রাতে ঘরে ফিরেও স্বস্তি থাকার উপায় নেই। দফায় দফায় লোডশেডিংয়ে রাতেও ঘেমে ভিজে নাকাল হচ্ছে মানুষ।

উপজেলার পানিয়া গ্রামের রুহুল আমিন সরদার জানান, বুধবার সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। তারাবি নামাজের সময় আরেক দফা গিয়েছে। রাত ২টা ২১ মিনিটে বিদ্যুৎ চলে যায়। এক ঘণ্টা ছিলো না। আবার ভোর সাড়ে ৫টায় লোডশেডিং শুরু হয়। এবারও গিয়েও বিদ্যুৎ ছিলো না এক ঘণ্টা।

তিনি বলেন, প্রচণ্ড গরমে ফ্যান চালিয়েও ঘরে থাকা যায় না। এর মধ্যে বিদ্যুৎ না থাকলে ‘ভয়ংকর কষ্ট’ শুরু হলো। মশার যন্ত্রণায় বাইরে বসে থাকারও উপায় নেই। এই কষ্ট বলে বোঝাতে পারবো না।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালীগঞ্জ জোনাল অফিসের এজিএম মিজানুর রহমান বলেন, প্রচণ্ড গরমে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎতের চাহিদা বেড়েছে। লোড বেড়ে যাওয়ায় ট্রান্সফর্মারসহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মেরামতে সময় লাগছে। এছাড়া সরবরাহ কম থাকায় কিছু লোডশেডিং হচ্ছে। তবে পরিমানে কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!