বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ জানুয়ারি ২০২৪, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

আজ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে ৪ বছরের জন্য মনোনীত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত বছরের নভেম্বরে তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রো-উপাচার্য (শিক্ষা) পদটি শূন্য হয়।

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ও বর্তমানে ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শোকাবহ ১৫ আগস্ট আজ/বাংলাদেশের স্থপতিকে হত্যার ৫১ বছর

সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বুশরাগ্রুপে নিজের ৪ লাখ টাকা, তবু নিজ সন্তানের হাসপাতালের বিল দিতে ধার!

তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত: বিবিসি

কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি: বারী সভাপতি, রাজ্জাক সম্পাদক

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

১০

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১১

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

১২

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

১৩

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

১৪

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

১৫

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

১৬

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

১৭

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১৮

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৯

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

২০
error: Content is protected !!