বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরাকের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

আন্তজার্তিক ডেস্ক | ইরাকে বিমান হামলার জন্য দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিককে বলেছেন, গত ২ ফেব্রুয়ারি ইরাকি ভূখণ্ডে বিমান হামলার বিষয়ে আগাম সতর্ক করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র। সেজন্য বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে ওয়াশিংটন।

সম্প্রতি আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ফুয়াদ মোহাম্মদ হুসেন বলেন, ‘প্রকৃতপক্ষে, ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে ইরাককে সতর্ক করেনি ওয়াশিংটন। একজন মার্কিন কর্মকর্তা সেই পরিস্থিতির জন্য আমাদের ক্ষমা চেয়েছেন।

যদিও এসব হামলার আগে ইরাকি সরকারকে জানানো হয়েছিল বলে প্রথমে দাবি করেছিলেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি।

পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৬ ফেব্রুয়ারি স্বীকার করেন, ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি যুক্তরাষ্ট্র। পরে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চান কিরবি।

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে জর্ডানে একটি মার্কিন সামরিক ফাঁড়িতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪৪ জনেরও বেশি আহত হয়।

ওয়াশিংটন এই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে এবং প্রতিশোধ নিতে ২ ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তুগুলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সহযোগী মিলিশিয়াদের টার্গেট করা হয়।

বাগদাদ এবং দামেস্ক উভয়ই তাদের মাটিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!