বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলা-খুলনা রেললাইন উদ্বােধন ৯ নভেম্বর

আলী আজীম, মোংলা (বাগেরহাট): নবনির্মিত মোংলা-খুলনা রেলপথ আগামী ৯ নভেম্বর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই রেলপথ উদ্বোধন করবেন।

শনিবার বিকালে মোংলা-খুলনা রেল লাইনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মোংলা-খুলনা রেল লাইন নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে। আর মাটি পানি ভালো না হওয়ায় একই সাথে করোনার কারণে প্রকল্প বাস্তবায়নে ১০ বছর সময় বেশি লেগেছে।

এসময় মন্ত্রী আরো জানান, নবনির্মিত রেলপথে রেল চলাচল চালু হলে ট্রানজিট সুবিধা পাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটান। এর ফলে মোংলা বন্দরে বাড়বে ব্যাপক কর্মযজ্ঞ।

এর আগে রেলমন্ত্রী ফুলতলা রেল স্টেশন ও এলাইন্টমেন্ট সেতু এবং মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

এরপর তিনি মোটর ট্রলিযোগে মোংলা রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন।

এসময় রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ন কবীর, প্রকল্প পরিচালক মোঃ অরিফুজ্জামানসহ রেলের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০