বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জানুয়ারি ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনসমুদ্রে দাঁড়িয়ে আধুনিক সাতক্ষীরা গড়ার প্রতিশ্রুতি দিলেন ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন: ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জকে ঢেলে সাজানোর পাশাপাশি আধুনিক সাতক্ষীরা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-০৩ (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় কালিগঞ্জের নলতা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ডা. রুহুল হক আরও বলেন, গত ১৫ বছরে অবহেলিত সাতক্ষীরাকে উন্নয়নশীল সাতক্ষীরা হিসেবে গড়ে তুলেছি। সাতক্ষীরাবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, আধুনিক কৃষি উপকরণ, তথ্য ও প্রযুক্তিগত সেবা পৌঁছে দেয়া হয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে। জেলার অসংখ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি অর্থায়নে জমিসহ সেমিপাকা বাসগৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে ঘরে ঘরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভকালিন ও মাতৃত্বকালীন ভাতাসহ বহুবিধ ভাতার ব্যবস্থা চালু রয়েছে, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং অভিভাবকদের মুঠোফোনে উপবৃত্তির টাকা পৌঁছে দেয়া হচ্ছে, চিকিৎসা সেবার মানোন্নয়নে সাতক্ষীরা মেডিকেল কলেজ, নলতায় আইএইচটি ম্যাটস নির্মাণসহ উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা হয়েছে, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জে অসংখ্য মসজিদ-মন্দিরের উন্নয়নে ৩ থেকে ৮ লাখ টাকা হারে বরাদ্দ, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, সাইক্লোন শেল্টার নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণে আইন পাশ হয়েছে এবং সাতক্ষীরায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ ও নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প অতিদ্রুত বাস্তবায়নে নিরালস প্রচেষ্টা অব্যাহত রেখেছি। অতীতের মতো আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিলে ইনশাআল্লাহ আমার নির্বাচনী এলাকা দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জকে ঢেলে সাজানোর পাশাপাশি গোটা সাতক্ষীরা জেলাকে আমি আধুনিক সাতক্ষীরা হিসেবে গড়ে তুলবো।

জনসভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুচরণ মন্ডল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এমপি পুত্র আইসিটি প্রকৌশলী জিয়াউল হক সুমন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ নির্বাচনী এলাকা দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জের ২০টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ জেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরের পর থেকে তিনটি উপজেলা থেকে শোভাযাত্রা নিয়ে জনসভায় যোগ দেন ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা। বিকেলে প্রধান অতিথি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির বক্তৃতার আগেই রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় জনসভাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০