বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় হতে বেশ কয়েকটি হাত বোমা উদ্ধার করেছে উৎসুক জনতা।

বৃহস্পতিবার (আগস্ট ০৮) বিকেল পৌনে ৬টার দিকে কয়েকজনকে একটি টেবিলের ড্রয়ার নিয়ে বের হয়ে আসতে দেখা যায়।

টেবিলের ড্রয়ার এবং ড্রয়ার ভর্তি হাতবোমাগুলো গত ৫ আগস্টের অগ্নিকাণ্ডের ধোঁয়ায় কালো হয়ে আছে। পরে গুনে দেখা যায় সেখানে ১৬টি হাত বোমা রয়েছে।

ভেতরে এ রকম আরও হাতবোমা রয়েছে বলে জানান উদ্ধারকারীরা।

হাতবোমাগুলো দেখতে ভিড় জমান আশপাশের উৎসুক জনতা।

এ সময় একজন ব্যক্তি কয়েকটি হাতবোমা ভবনের ভেতরে ছুড়ে মারেন এবং বোমাগুলোর বিস্ফোরণ ঘটে।

উদ্ধারকারীদের একজন রবিউল বলেন, গত ৫ তারিখ তারা এখানে আন্দোলন করেছেন। সেদিন তাদের ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আজকে তিনি পরিত্যক্ত এ ভবনটি দেখতে এসেছেন। ভবনটির ভেতরে তারা এসব হাত বোমা পান।

ভেতরে এ রকম আরও হাতবোমা, ককটেল আছে বলে দাবি করেন রবিউল।

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ওই দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা সব আত্মগোপনে আছেন। অনেকে দেশ থেকে পালিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০