বাংলাদেশ, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীরাই পারে সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে জয়ী হতে: এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, নারীরাই পারে সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে সামনে এগিয়ে যেতে, জয়ী হতে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। সরকার সমাজে সমতা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সদিচ্ছাতেই প্রতিটি সেক্টরে নারীরা সফলভাবে কাজ করছে। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নারীদেরই নিজের পথে তৈরি করে নিতে হবে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস্) মো. আমিনুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।

আলোচনা সভার মাঝে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শিরিনা আক্তার পরিবেশিত ‘আমরা কন্যা, আমরা ভগ্নি, আমরা জায়া জননী, আমরা যে নারী আলোর দিশারী আমরা লক্ষ্মী সরুপিনী’ গানটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

পরে একটি শোভাযাত্রা শহরের শহীদ আব্দুল রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সফল নারী প্রশিক্ষণার্থী রাবেয়া সুলতানাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এছাড়া সফল নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার ও ফাতেমা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়া ও সিম বিক্রির সাথে জড়িত নন, দাবি খোরশেদের

২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই

৩

বাংলাদেশের জন্য যা কিছু সম্ভব আমি করব: এরদোয়ান

৪

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা

৫

১৮-তে প্রেম, ২১-এ বিয়ে; আত্মহত্যার করতে চেয়েছিলেন অভিনেত্রী!

৬

লিটন-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামলানোর চেষ্টায় বাংলাদেশ

৭

রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

৮

শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ

৯

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে পরানো হলো দুটি রিং

১০

অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

১১

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

১২

দুবলার চরে রাসমেলায় যাওয়ার পাঁচটি রুট নির্ধারণ

১৩

রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত

১৪

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১৫

পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

১৬

আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৭

জলবায়ু ন্যায্যতার দাবিতে কয়রায় মানববন্ধন

১৮

সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের সমন্বয় সভা

১৯

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় ‌‘ক্লাইমেট স্ট্রাইক’

২০