বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল

Oplus_131072

ডেস্ক রিপোর্ট: হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে বিএনপির দুই গ্রুপ।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) শহরের নিউমার্কেট এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহারিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস’র আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন প্রমুখ অংশ নেন।

অপরদিকে, একই সময়ে শহরের পরিবহন কাউন্টার এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায় এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের নেতৃত্বে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে অংশ নেন দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূট্টো, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব প্রমুখ।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

দুটি মিছিল থেকেই ছাত্রজনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!