বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় চকলেট দেয়ার কথা বলে ৮ বছরের শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টা, গ্রেফতার ১

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মোঃ আলী মোল্লা (৩৬) নামে এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগিদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।

বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের পাওয়ার হাউস মোড়ের বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে ডেকে নেয় মোঃ আলী মোল্লা। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত আলীকে ধরে ফেলে। এসময় স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, ধর্ষণচেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০