বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ মে ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে: সাবিলা

বিনোদন ডেস্ক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সাবিলা নূর হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। বিভিন্ন নাটক ও টেলিফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন অভিনেত্রী। সম্প্রতি এ অভিনেত্রী দাবি করেছেন, বিয়ের পর তার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, বিয়ের পরে আমার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে। আগে বাবা-মা বা পরিবার থেকে উৎসাহ দিত আর এখন নেহাল আমাকে উৎসাহ দেয়। নাটকে এখন আগের তুলনায় কাজ কিছুটা কম করা হচ্ছে। এরপরও চেষ্টা করছি ভালো ও ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।

বড় পর্দায়ও অভিষেক ঘটেছে সাবিলার, তাও কি না ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দিয়ে। গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করেন সাবিলা।

এরপর নতুন কোনো সিনেমায় যুক্ত হয়েছেন কি না প্রশ্নে অভিনেত্রী বলেন, হ্যাঁ, একটা সিনেমা নিয়ে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং শুরু হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানাব।

নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী বলেন, একটা সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা চলছে। হয়ত এ বছরই সেটার শুটিং হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০