বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লঙ্কানদের প্রথম আঘাত তাসকিনের

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও তার হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। দলীয় ১৮ রানেই তিনি ফিরিয়েছেন ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে। হালকা লাফিয়ে ওঠা বলে ঘুরিয়ে খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন শট মিডে থাকা ফিল্ডার সৌম্য সরকারকে। ১২ বল মোকাবিলায় লঙ্কান ওপেনার ৮ রান করেছেন।

আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি আরেক লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। সে কারণে তাকে বসিয়ে নামানো হয় আজ একাদশে নেওয়া হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চতুর্থ ওভারে তাসকিনের প্রথম ডেলিভারির লেংথ বুঝতে ভুল করেছেন ধনাঞ্জয়া। যার মাশুল উইকেটের বিনিময়ে দিতে হলো তাকে।

এর আগে ম্যাচের শুরুটা দারুণ নিয়ন্ত্রণে রেখে শুরু করেছিলেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। প্রথম ওভারে ইনসুইংয়ে লঙ্কান ব্যাটারদের বোকা বানিয়েছেন, খরচ করেছেন মাত্র ২ রান। তবে শেষ বলে স্টাম্পের ওপরে ওঠা বলের জন্য লেগ বিফোরের রিভিউ নিয়ে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। পরের ওভারে তাসকিন দেন ৬ রান। এরপর ফের আক্রমণে এসে কিছুটা এলোমেলো বলে শরিফুল এক বাউন্ডারিসহ ৮ রান দিয়ে বসেন।

চতুর্থ ওভারে তাসকিন উইকেট নিলেও তিনি ঠিক ছন্দময় ছিলেন না। প্রথমে লিটন দাসের ভুলে অতিরিক্ত একটি চার আসে, শেষ দুই ডেলিভারিতে তাসকিন আরও দুটি চারের মার খান কামিন্দু মেন্ডিসের হাতে। সবমিলিয়ে ভালো-মন্দের মিশেলে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জিতবে টাইগাররা।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টসভাগ্যে জিতেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি দিনে হওয়ায় আজ টাইগাররা আগে ব্যাটিং নিতে চাইবে, তবে বাংলাদেশ দলপতি সিদ্ধান্তে চমক দিয়েছেন। এই ম্যাচেও আগের দুই টি-টোয়েন্টির একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। অন্যদিকে লঙ্কান একাদশে নিশ্চিত পরিবর্তনের সম্ভাবনা আগেই জানা ছিল। তারা একাদশে তিনটি পরিবর্তন এনেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

হেনা এলাহী ও মশিউর রহমানের সুস্থতা কামনা

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১০

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

১১

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

১২

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১৪

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১৫

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৬

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৭

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৯

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০