বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘুষের দায়ে নতুন করে অভিযুক্ত কারাবন্দি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে বন্দি থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে আরও কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং তিনটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। তবে তা সত্ত্বেও নির্বাচনে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ আসন পায়।

৭১ বছর বয়সী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই তিনি অস্বীকার করেছেন।

ঘুষ গ্রহণের নতুন অভিযোগটি করা হয়েছে আল-কাদির ট্রাস্ট নিয়ে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি মিলে এ ট্রাস্টটি গঠন করেন।

প্রসিকিউটররা দাবি করেছেন, ট্রাস্টের নামে ইসলামাবাদের অদূরে ৬০ একরের একটি দামী জমি হাতিয়ে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী। এছাড়া অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে একটি জমি ঘুষ হিসেবে নিয়েছেন ইমরান।

পিটিআই দাবি করেছে, কারাবন্দী থাকা অবস্থায় ইমরানকে আরও মামলায় অভিযুক্ত করার অর্থ হলো— শাসকরা তাকে আরও বেশি সময় কারাগারের ভেতর আটকে রাখতে চায়।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। এরপরই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে।

ক্ষমতা হারানোর আগে ইমরান খান দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থনও হারান। ফলে তাকে খুব সহজেই অনাস্থা ভোটের মাধ্যমে অন্যান্য দলগুলো প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০