বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি সিরিজে সমানে সমান লড়াই করেও হয়নি। ২-১ ব্যবধানে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই অন্য চেহারায় বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি শান্ত বাহিনী। ৬ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আজ কি সিরিজ জয় হবে?

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ এখন টাইগারদের সামনে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের উত্তেজনার লড়াইটি মাঠে গড়াবে দুপুর আড়াইটায়।

সিরিজ জয়ের জন্য এই ম্যাচটাকেই টার্গেট করেছে টাইগাররা। ম্যাচের আগের দিন পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন একটা তো জিতে গেলাম। আরও দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’

তাসকিন যোগ করেন, ‘শুক্রবার জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে তারপর লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা করবো। তাই দ্বিতীয় ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, সিরিজ জিতবো।’

আগের ম্যাচে সহজেই জয় পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে একাদশে খুব বেশি পরিবর্তন আসার কথা নয়। তবে তাইজুল ইসলাম স্পিন বোলিংয়ে ভালো করতে না পারায় সুযোগ মিলতে পারে লেগস্পিনার রিশাদ হোসেনের।

প্রথম ওয়ানডেতে ওপেনিংয়ে লিটন দাস আর সৌম্য সরকার দুজনই ব্যর্থ। লিটন ওপেনিংয়ে অনেকটাই অটো চয়েজ। সেক্ষেত্রে সৌম্য সরকারের বিকল্প ভাবতে পারে টিম ম্যানেজম্যান্ট। তানজিদ হাসান তামিম কিংবা এনামুল হক বিজয়ের কেউ সুযোগ পেতে পারেন।

তবে সৌম্যর বড় একটা প্লাস পয়েন্ট, তিনি বলও করতে পারেন। সেক্ষেত্রে সিরিজ জেতার ম্যাচে বেশি ঝুঁকি নিতে না চাইলে আরও একবার সৌম্য-লিটন জুটির ওপর ভরসা করতে পারে ম্যানেজম্যান্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!