বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা উপকূলে পৌঁছালো ত্রাণবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উপকূলে প্রথমবারের মতো পৌঁছালো কোনো ত্রাণবাহী জাহাজ। ‘ওপেন আর্মস’ নামে স্প্যানিশ জাহাজটি ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে শুক্রবার বিকেলে গাজা উপকূলের কাছাকাছি পৌঁছায়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে পাঠানো এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে চাল, ময়দা, বিন, ক্যানজাত সবজি এবং ক্যানজাত মাংস।

উপকূল থেকে দূরে নোঙর করা জাহাজটি থেকে কার্টন খালাস করে বার্জের মাধ্যমে গাজা সিটির শেখ আজলিন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ দিয়ে নির্মাণ করা অস্থায়ী জেটি নিয়ে আসা হয়েছে।

গাজায় রওনা হওয়ার আগে সাইপ্রাস উপকূলে জাহাজটি ইসরায়েলি সেনারা তল্লাশি করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

স্বাভাবিক অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ সীমান্ত দিয়ে উপত্যকায় ত্রাণ সরবরাহ পৌঁছাত। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর স্থল সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কিছুদিন বিমান থেকে উপত্যকায় ত্রাণ ফেলেছে। সেই ত্রাণের বস্তার নিচে চাপা পড়ে মানুষ মারাও গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠাতে শিগগিরই একটি অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছেন মার্কিন সেনারা।

যদি সমুদ্র পথে ত্রাণ পাঠানোর এই মিশন সফল বলে বিবেচিত হয়, তবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজায় সাহায্য পাঠানোর ক্ষেত্রে এই পথ অনুসরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!