বাংলাদেশ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যক্ষ ইলিয়াস, আদেশ জারি শিগগির

ডেস্ক রিপোর্ট: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। সেই হিসেবে ঢাকা কলেজ ক্যাম্পাসই হচ্ছে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স সদরদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সাত কলেজের অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এরপর অধ্যাপক ইলিয়াসকে প্রশাসক পদে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শিগগির চূড়ান্ত নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে।

গত ১৬ মার্চ প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ব্রিফিংয়ে জানান, সাত কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় গঠিত হবে, সেটির জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করা হবে। সাত কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে এ পদে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামকরণ চূড়ান্তের পর এটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে রূপরেখা তৈরির কাজ করছে ইউজিসি। রূপরেখা চূড়ান্ত হলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে সংস্থাটি। মন্ত্রণালয় সেটি যাচাই শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য পাঠাবে। সেখানে অনুমোদনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে পরিচালিত হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

ইউজিসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘অধ্যক্ষদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এটা মূলত সাক্ষাৎকার নয়, তাদের মতামত। সেখানে ঢাকা কলেজের অধ্যক্ষকে অধিকাংশ অধ্যক্ষ সমর্থন দিয়েছেন। তাকে প্রশাসক নিয়োগ করা হতে পারে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পর সাতটি কলেজে কো-অর্ডিনেশন ডেস্ক করা হবে। সেই ডেস্ক পরিচালনার দায়িত্বে থাকবেন প্রশাসক তথা ঢাকা কলেজের অধ্যক্ষ। তার নিজ কলেজে বসে তিনি সব দায়িত্ব সামলাবেন। এজন্য তার কলেজটি হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার্স বা সদরদপ্তর। খুব শিগগির এ নিয়ে আদেশ জারি হতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১

গোলাপি আভায় জয়া আহসান

২

মুখ ঢেকে তর্ক, লাল কার্ড দেখলেন নেইমার

৩

বড়দলে জাসাসের আনন্দ মিছিল

৪

ফিচার || ছুটির গল্পে মুখর ক্যাম্পাস, ফিরেছে প্রাণচাঞ্চল্য

৫

দ্য এডিটরস-এ সংবাদ প্রকাশ: পুলিশি তৎপরতায় বাড়ি ফিরলেন দীপালী রানী

৬

আইনজীবী সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ

৭

জলবায়ু পরিবর্তন ও কার্বনের ‘ছয় রঙ’: সংকট ও উত্তরণের পথ || ‎তারিক ইসলাম

৮

শেখ নুরুল হকের মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের শোক

৯

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার, সম্পাদক আজিজুল হক

১১

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১২

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

১৩

বাবার সাথে || আলেয়া মান্নান

১৪

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

১৫

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১৬

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

১৭

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

১৮

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১৯

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২০