বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ মার্চ ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ৩টি ভূমিহীন পরিবারের ডিসিআরের জমি জবরদখল!

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হতদরিদ্র ও অসহায় তিনটি ভূমিহীন পরিবারের ডিসিআরকৃত সরকারি ১.৪০ একর জমি জবরদখল করে নিয়েছে ভূমিদস্যুরা।

সম্প্রতি কারামুক্ত ভূমিদস্যু কালীগঞ্জ উপজেলার সন্যাসীর চক গ্রামের রূপচাঁদ গাজীর ছেলে রুহুল আমিনের নেতৃত্বে অন্তত ১৫/২০ জন ভূমিদস্যু গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার কালাবাড়িয়াতে এ ভূমিহীন জনপদে অতর্কিত হামলা চালিয়ে বসতভিটাগুলো জবরদখলে নেয়।

বর্তমানে পরিবার পরিজন নিয়ে ন্যায় বিচারের আশায় পুলিশ-প্রশাসন ও আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন সহায় সম্বল হারানো ভূমিহীন পরিবারগুলো।

ভুক্তভোগী কালাবাড়িয়া গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে আসাদুজ্জামান বলেন, প্রায় ১৫ বছর ধরে জগন্নাথপুর বড় মৌজায় খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ৫৫০৯ দাগের সরকারি জমিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন তিনি সহ একই গ্রামের শহর আলি গাজির ছেলে আবুল হোসেন ও ঢেপুখালি গ্রামের আসাদুল ইসলামের ছেলে জামসেদ সরদার। সরকারি বিধি মোতাবেক আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই ও তদন্ত শেষে চলতি বছরের ১ ফেব্রুয়ারি উপজেলা এসিল্যান্ড অফিসের পৃথক তিনটি ইজারা কেসের মাধ্যমে তাদের তিন পরিবারের মাঝে ১.৪০ একর জমি একসনা ইজারা দেয়া হয়। এরপর থেকেই ওই জমি জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠেছিলেন রুহুল আমিন। বিষয়টি বুঝতে পেরে ভূমিহীন জামসেদ সরদার সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (পি-৩৩১/২৪ দেব) দায়ের করলে ১৩ ফেব্রুয়ারি শুনানী শেষে বিচারিক ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন। একইসাথে জমির দখল সংক্রান্ত প্রতিবেদনের জন্য সহকারী কমিশনার (ভূমি) এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেবহাটা থানা পুলিশকে নির্দেশ দেয় আদালত।

কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৫ ফেব্রুয়ারি সকালে তিন ভূমিহীন পরিবারের বসতভিটাসহ ভোগদখলীয় জমি দলবল নিয়ে জবরদখল করে নেয় ভূমিদস্যু রুহুল আমিন। সেসময় সেখানে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর নারী-পুরুষ সহ শিশু থেকে শুরু করে বয়োঃবৃদ্ধদের পিটিয়ে বাড়িঘর থেকে বের করে দেয় তারা। বাধ্য হয়ে পুলিশি সহযোগিতা চেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগীরা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভূমিদস্যু রুহুল আমিন বাহিনী ভূমিহীনদের বাড়িঘর জবরদখলে নিয়ে নেয়।

পরে দু’পক্ষকে নিয়ে থানায় শালিসে বসে পুলিশ। সেখানে শান্তিপূর্ণ সমাধানের উপায় হিসেবে উভয়পক্ষের উপস্থিতিতে জমি মাপ-জরিপের সিদ্ধান্ত দেয়া হলেও, পুলিশের সে সিদ্ধান্ত মানেনি ভূমিদস্যু রুহুল আমিন। ফলে আবারও ভুক্তভোগী ভূমিহীনরা আদালতের শরণাপন্ন হলে ৪ মার্চ শুনানী শেষে জবরদখলকারি ভূমিদস্যুদের ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বারিত আদেশ জারি সহ এব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নিতে দেবহাটা থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

এবারও আদালতের আদেশ সম্বলিত নোটিশ জারি করে দেবহাটা থানা পুলিশ, কিন্তু পেশি শক্তি আর অদৃশ্য ক্ষমতা বলে জবরদখলকৃত জমি থেকে সরেনি ভূমিদস্যু রুহুল আমিন ও তার সাঙ্গপাঙ্গরা। শেষমেষ ভূমিহীন পরিবারগুলো ন্যায় বিচারের আশায় ফের আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশ অমান্যের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ১ মার্চ দেবহাটা থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

কিন্তু স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে বিজ্ঞ আদালতের দেয়া একের পর এক আদেশ ও নিষেধ ভূমিদস্যুরা অবমাননা করায় একদিকে শেষ সম্বলটুকু হারানোর শঙ্কা, অপরদিকে জবরদখলকারী ভূমিদস্যু রুহুল আমিন বাহিনীর মুহুর্মুহু হুমকিতে বর্তমানে দুর্বিষহ দিন কাটছে ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলোর।

জমি জবরদখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূমিদস্যু রুহুল আমিন বলেন, ইতোপূর্বে ওই সরকারি জমি কাশেম মল্লিক নামের জনৈক এক ব্যক্তি ভোগদখল করতেন। আমরা তার থেকে অলিখিত চুক্তিতে জমি গুলো কিনেছিলাম। কিন্তু সম্প্রতি তা অন্যত্র ডিসিআর দেয়ায় আমরা দখল করে নিয়েছি।

এ ব্যাপারে দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূমিহীনদের যে জমি ডিসিআর দেয়া হয়েছে এবং রুহুল আমিনদের দাবিকৃত জমির দাগ, খতিয়ান ও মৌজা সম্পূর্ণ ভিন্ন, তবুও জবরদখলের ঘটনাটি ঘটেছে। গোলযোগ নিরসনে উভয়পক্ষকে জমি মাপ-জরিপের কথা বলা হলেও রুহুল আমিন গং তা মানেনি। যেহেতু জমিটুকু সরকারি ডিসিআরের, সেহেতু আদালত বা জেলা ও উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত দিবে পুলিশ সে মোতাবেক কাজ করবে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, জবরদখলের বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে এসিল্যান্ডকে বলবো এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ভোররাতে অস্ত্র ও বোমাবাজি করে ঢেপুখালির ভূমিহীন পল্লী জবরদখলকালে ভূমিদস্যু রুহুল আমিন ও তার স্ত্রী তানিয়াসহ ওই বাহিনীর প্রায় ২০ জনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিলেন ভূমিহীনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বীজ ও রাসায়নিক সার বিতরণ

লঘুচাপ, টানা পাঁচদিন হতে পারে ভারী বৃষ্টি

কালিগঞ্জে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

সাতক্ষীরা রোটার‍্যাক্ট ক্লাবের কমিটি গঠন: সভাপতি কেডি, সম্পাদক মেহেদী

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি

মুশফিককেও কোচিংয়ে আনতে চায় বিসিবি

জেলেখালি ভাই ভাই সংঘের প্রীতি ফুটবল ম্যাচ

দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

১০

দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় প্রেসক্লাবের বিবৃতি

১১

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১২

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

১৩

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

১৪

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

১৫

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবরও

১৬

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা, ৩ জনকে ছুরিকাঘাত

১৭

বেতন-ভাতা বৃদ্ধিসহ ডাক কর্মচারীদের দুই দফা, ৬ জুলাই থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

১৮

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, যুক্ত হলো বিভাগীয় ফোরামে

১৯

কালিগঞ্জে প্রবাসীর জমি জবরদখলের চেষ্টা!

২০
error: Content is protected !!