বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর বোলার শরিফুল

স্পোর্টস ডেস্ক | শ্রীলঙ্কার বিপক্ষে সদস্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন শরিফুল ইসলাম। সিরিজটিতে খেলেননি সাকিব আল হাসান।

আর তাতে র‍্যাংকিংয়ে সাকিবকে পেছনে ফেলে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর বোলার এখন শরিফুল।
লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে শরিফুল বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। ১১ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ২৪ নম্বরে। আর সিরিজে না খেলা সাকিব ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১তম স্থানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুলের মতো বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। সিরিজে ৪ উইকেট নেওয়া মিরাজ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি আরেক পেসার মোস্তাফিজুর রহমান। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ৯ ওভারে ৩৯ রান খরচে নেন ২ উইকেট। আর তাতেই ৫ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ৮ উইকেট নিয়ে এগিয়েছেন ২৭ ধাপ। তার বর্তমান অবস্থান ৪২ নম্বরে।

ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। আর ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। অপরিবর্তিত রয়েছে সাকিব আল হাসানের অবস্থানও (দুইয়ে)।

ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র‍্যাংকিংয়ে ভালো উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের। লঙ্কানদের বিপক্ষে সিরিজে অপরাজিত সেঞ্চুরিসহ ১৭৭ রান করেছিলেন শান্ত। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৯তম স্থানে। সিরিজে ১২১ রান করা তাওহিদ হৃদয় এক লাফে ১২ ধাপ এগিয়ে আছেন ৭৬তম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ রান করা মুশফিকুরের উন্নতি হয়েছে ছয় ধাপ (২৬তম স্থানে)। সিরিজে সেঞ্চুরিসহ ১৫১ রান করে তিন ধাপ এগিয়ে সেরা দশে (আট নম্বরে) উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705