বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৩, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানের রাজধানীতে ব্যাপক গোলাগুলি-বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের সেনাবাহিনীর সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুমের বিমানবন্দরের আশেপাশে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) দক্ষিণ খার্তুমে আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটি থেকে বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

আল জাজিরার টেলিভিশনে দেখা গেছে, খার্তুমে সামরিক বাহিনীর গাড়ি ছুটছে। কয়েক জায়গায় থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করেছেন মানুষেরা। বিস্ফোরণের আশপাশের সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।

গোলাগুলি ও বিস্ফোরণের বিষয়ে আরএসএফ বলেছে, খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে হামলা হয়েছে। এ হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে আধা-সামরিক বাহিনীটি।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘শনিবার (১৫ এপ্রিল) সেনাবাহিনীর একটি বড় দল খার্তুমের সোবায় ক্যাম্পে প্রবেশ করে ও সেখানে আধাসামরিক বাহিনীর সদস্যদেরকে অবরোধ করে। এ ঘটনায় বিস্মিত তারা। ’

তবে আরএসএফকে ‘বিদ্রোহী’ ঘোষণা করে সুদানের সেনা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আধা-সামরিক বাহিনী মিথ্যা দাবি করছে।

উল্লেখ্য, গেল কয়েকদিন ধরে খার্তুমে সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। এরইমধ্যে এই ভারী গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটল।

সেনাবাহিনী-আরএসএফ দ্বন্দ্বের শুরুটা হয় স্বৈরাচারী রাষ্ট্রপতি ওমর আল-বশিরের শাসনের সময়কালে, যিনি ২১০৯ সালে ক্ষমতাচ্যুত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১০

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১১

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১২

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৩

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৪

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৫

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৬

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৭

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৮

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

১৯

কয়রায় জামায়াতের গণমিছিল

২০
error: Content is protected !!