বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাইওয়ানে ভূমিকম্পে ধসে পড়া টানেলে আটকা ৮০

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি টানেল ধসে পড়েছে। এতে করে সেগুলোর ভেতর অন্তত ৮০ জন আটকা পড়েছেন। এছাড়া কেন্দ্রীয় হুয়ালিয়েন সিটি থেকে তোরোকো জাতীয় পার্কে যাওয়া চারটি মিনিবাসের ভেতর আটকা পড়েছেন আরও ৫০ জন।

বুধবার (৩ এপ্রিল) ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। এতে কয়েকটি ভবন ও পাহাড় ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৯০০ জন।

তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, হুয়ালিয়েন কাউন্টির জিনওয়েন এবং কুইংশু টানেলে আটকে আছেন ৭৭ জন। অপরদিকে তারাকো জাতীয় পার্কের চোংদে টানেলে আটকে আছেন দুজন জার্মান নাগরিক।

মিনিবাসগুলোতে যে ৫০ জন ছিলেন তাদের সিল্কসের প্লেস তারাকো হোটেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা সবাই হোটেলের স্টাফ ছিলেন। স্থানীয় দুটি সরকারি ছুটির আগে এসব স্টাফ হোটেলে যাচ্ছিলেন।

এসব টানেলগুলো সুহুয়া মহাসড়কে অবস্থিত। এটি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে বয়ে গেছে। সড়কটি থেকে উপভোগ করা যায় প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য্য। সঙ্গে এটি বিপজ্জনকও। কারণ এই সড়কটিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। ১৯৩০ সালের দিকে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে পাহাড়ি এ সড়কটি তৈরি করা হয়েছিল।

এই সড়কটিতে বেশ কয়েকটি টানেল ছিল। যেগুলোর মধ্যে কয়েকটি বেশ বড়। ওই বড় টানেলগুলোর মধ্যেই মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

টানেলের ভেতর যারা আটকা পড়েছেন তাদের মধ্যে সবাই সুস্থ আছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!