বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০০ কোটি খরচ করে মেয়েকে বলিউডে ব্রেক দিচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজেও টাকা ঢালছেন শাহরুখ।

বলিউড সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বলিউডে মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন শাহরুখ।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতেমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উল্টো সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমাতে।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার কয়েকদিন যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? সূত্রের খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে।

জানা যায়, গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু এখন আনুষ্ঠানিক ঘোষণার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!