বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইছা‌ম‌তি‌তে ট্রলার ডু‌বি‌র ঘটনায় ‌নি‌খোঁজ ‌বিএসএফ সদস্যের মর‌দেহ উদ্ধার

সাতক্ষীরা: ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে আন্তঃসীমান্ত নদী ইছা‌ম‌তি‌তে ট্রলার ডু‌বি‌র ঘটনায় ‌নি‌খোঁজ ‌বিএসএফ সদস্যের মর‌দেহ উদ্ধার হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়া‌রি) সকা‌লে সাতক্ষীরা সদর উপ‌জেলার দ‌ক্ষিণ হাড়দ্দাহ সংলগ্ন ইছাম‌তি নদী থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। এর আ‌গে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে টহলকাল‌ে ঝ‌ড়ের কব‌লে পড়ায় তা‌দের বহনকারী ট্রলার‌টি ডু‌বে যায়। এ‌তে ওই বিএসএফ সদস্য নি‌খোঁজ হন।

ট্রলার ডু‌বি‌তে নিহত বিএসএফ সদস্যের নাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন (৩০)। তিনি ইছামতি নদীর বালুচরে ৮৫ ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পের কর্মরত ছিলেন।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটা‌লিয়‌নের আওতাধীন শাখরা বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ’র আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইঞ্জিন চালিত বোটে করে সীমান্ত নদী ইছামতিতে টহলে বের হয়। সে সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে টহল বোটটি উল্টে যায়। টহলে থাকা অন্য তিন সদস্য সাঁতার কেটে কূলে উঠতে সক্ষম হলেও বিএসএফ সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যান। পরবর্তীতে ইছামতির বাংলাদেশ সীমান্তে মরদেহ ভাসতে থাকে। খবর পে‌য়ে বিজিবি ও বিএসএফের যৌথ উদ্যোগে মরদেহ উদ্ধার করে বিএসএফের কা‌ছে হস্তান্তর করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কালশী বস্তিতে আগুন

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

১০

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

১১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

১২

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

১৩

৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

১৪

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

১৫

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

১৬

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

১৭

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৮

রাস্তা কেটে জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা

১৯

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

২০
error: Content is protected !!