বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও নয়জন।

দুবাই সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার বিকেলে আল-রাসে আগুনের সূত্রপাত হয়।

খালিজ টাইমস বলছে, শনিবার দুপুর সাড়ে ১২টার পর দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে প্রথমে আগুনের বিষয়ে জানানো হয়। পরে একটি দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করে।

বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো এই অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় কুলিং অপারেশন।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সিভিল ডিফেন্সের ওই মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে, যার ফলে আগুন লেগে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০