বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | অক্টোবর-নভেম্বরে বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ থাকা এই দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

দলে ফিরেছেন লম্বা সময় পর ফিরেছেন লেগ স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামি।
জাতীয় দলের হয়ে এই পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন মুথুসামি। সর্বশেষ ২০২৩ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেখা যায় তাকে। এরপর লম্বা সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে দেখা যায় তাকে। সেখানে সফলও হন এই স্পিনার। ৫০০০ রানের পাশাপাশি ২৪৭ উইকেট রয়েছে তার এই ক্যারিয়ারে। যে কারণে ডাক পেয়েছেন বাংলাদেশ সফরে। তার সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন কেশভ মহারাজ ও ড্যান পিয়েট।

পেস বোলিংয়ে বরাবরের মতোই নেতৃত্বে থাকছেন কাগিসো রাবাদা। তাছাড়া দলে আছেন নান্দ্রে বার্গার, ড্যান পিটারসন ও উইলিয়াম মাল্ডারও। গত টেস্ট সিরিজে খেলা লুঙ্গি এনগিদি ও মিগাইল প্রেটোরিয়াস বাদ পড়েছেন দল থেকে।

টেম্বা বাভুমার নেতৃত্বে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

একনজরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথিউ ব্রেজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, সেনুরান মুথুসামি, ড্যান পিটারসন, ড্যান পিয়েট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!