বাংলাদেশ, শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মে ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলিবিনিময়, ৪ জেলে উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলিবিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে।

গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।

উদ্ধার জেলরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাড়ি এবং স্মার্টটিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি টের পেয়ে সে দিকে অভিযান পরিচালনা করা হয়।

ডাকাতরা গুলি ছুরলে বনকর্মীরা পালটা গুলি ছুড়েন। তাদের দিকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়।

ডাকাতরা পরবর্তীতে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায়। জিম্মিরা শেলারচর টহলফাড়ির হেফাজতে আছেন। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনরক্ষীদের গুলি করা দস্যুরা শরীফ বাহিনীর সদস্য বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে লবণ সহিষ্ণু বীজ ও সার বিতরণ

এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিঁথির ‘বসন্তের কোকিল’-এ নজর কাড়লেন অলংকার

বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

কেন বাতিল হলো ইরানের সেই ‘উইনিং গোল’?

উন্নয়ন সংস্থা লিডার্স’র বার্ষিক সাধারণ সভা

বিয়ের অতিথি ১০০ ছাড়ালে গুনতে হবে জনপ্রতি ২৫ টাকা

বিশ্বকাপ উন্মাদনায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

পাইকগাছায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

১০

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১১

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী নাগরিক আন্দোলন আরও গতিশীল করে তোলার আহবান

১৩

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার আব্দুল হালিম

১৪

বি.ডি.এফ প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

১৫

ডেউয়া’র পুষ্টিগুণ জানলে অবাক হবেন ‎তারিক ইসলাম

১৬

কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী

১৭

নিউজিল‍্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

১৮

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

১৯

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

২০
error: Content is protected !!