বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ এপ্রিল ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি নিয়ে সম্প্রতি পত্রিকায় প্রকাশিত কিছু খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু ছবি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সকলের সকল প্রকার বিভ্রান্তি দূর করার জন্য কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার হওয়া প্রয়োজন।

প্রথমেই বঙ্গবন্ধু সৈনিক লীগ এর গঠনতন্ত্রের ১১নং ধারা সম্পর্কে সকলকে অবগত করতে চাই। ১১নং ধারায় বলা হয়েছে, সংগঠনের সভাপতি সকল সাংগঠনিক জেলা/মহানগর কমিটি বা যে কোনো পর্যায়ের কমিটি অনুমোদন করতে পারবেন।

বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুন-উর-রশীদ গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে গত ২৫ মার্চ ২০২৪ তারিখে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এই কমিটিতে মোঃ শরিফুল ইসলাম খান (বাবু)কে সভাপতি ও বিকাশ চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

এই কমিটি নিয়ে গত ২৬ মার্চ ২০২৪ তারিখে সাবেক দপ্তর সম্পাদক ড. এ কে আজাদ স্বাক্ষরিত একটি পত্রকে ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। প্রসঙ্গত, ড. এ কে আজাদকে বঙ্গবন্ধু সৈনিক লীগের দপ্তর সম্পাদকের পদ থেকে গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে অব্যাহতি দেওয়া হয়। তাই তার পত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।

আশা করি, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি নিয়ে সকলের বিভ্রান্তি দূর হবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সাতক্ষীরা জেলা সৈনিক লীগের কার্যক্রম এগিয়ে যাবে।

গঠনতন্ত্র অনুযায়ী মোঃ শরিফুল ইসলাম খান (বাবু) ও বিকাশ চন্দ্র সরকার নেতৃত্বাধীন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটিই বৈধ।

আহবানে

মোঃ শরিফুল ইসলাম খান (বাবু)
সভাপতি
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ

বিকাশ চন্দ্র সরকার
সাধারণ সম্পাদক
সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!