বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারপিট, মাদকাসক্ত যুবক আটক

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে পশুপতি সরকার নামে এক প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় বিপ্লব সরকার নামে এক মাদকাসক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

আটক বিপ্লব সরকার (২৬) গোবিন্দকাটি গ্রামের অরবিন্দু সরকারের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার বেলা ১১টার দিকে বিপ্লব সরকার হঠাৎ করে বিদ্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে এলোপাতাড়ি মারপিট শুরু করে। ওই সময় খবর পেয়ে অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা এসে মাদকাসক্ত বিপ্লবকে ধরে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, জনরোষ থেকে বাঁচাতে বিপ্লবকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!