বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ এপ্রিল ২০২৪, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ১ ডিম বিক্রি হলো ১৯ হাজার টাকায়

ডেস্ক রিপোর্ট: ৫০০ টাকা থেকে দাম শুরু। শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। এই দামেই একটি ডিম কিনে নেন এক ব্যবসায়ী। তবে বাজার থেকে নয়, মসজিদে দান করা ওই ডিমটি নিলামে বিক্রি করা হয়েছে।

পবিত্র শবে কদরের রাতে (৬ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে ১৯ হাজার টাকায় ডিমটি বিক্রি হয়। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এসময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ডিমটি এতো দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে নাজাতের উছিলা হবে বলে আমি মনে করি।’

একই রাতে শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে একটি আতাফল বিক্রি হয়েছে দেড় হাজার টাকায়। শহরের এক ব্যবসায়ী ওই দামে ফলটি কিনে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!