বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যার অভিযোগ, ভাই-ভাইপোসহ আটক ৩

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে আনজু আরা বেগম (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ভাই ও ভাইপোসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার ও তিনজনকে আটক করে। এর আগে উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব পানিয়া শেখপাড়ায় তাকে হত্যার ঘটনা ঘটে।

নিহত আনজু আরা বেগম পূর্ব পানিয়া গ্রামের মৃত আহসানুল্লাহ এর মেয়ে এবং শ্যামনগর উপজেলার মৃত নজরুল হাওলাদারের স্ত্রী।

এ ঘটনায় আটককৃতরা হলের নিহতের ভাই আব্দুল মজিদ (৫৭), ভাইপো আবু হাসান (৩০) এবং আরেক ভাইয়ের ছেলে আজিজুর রহমান (২৪)।

পূর্ব পানিয়া গ্রামের মাসুদ, হামিদ ও জাহিদসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, আনজু আরা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় দা ও ছুরি হাতে নিয়ে একে তাকে ধাওয়া করতেন। রোববার সকালেও তিনি ছুরি হাতে নিয়ে উদ্যত আচরণ শুরু করলে তার ভাই আব্দুল মজিদ এবং ভাইপো হাসান আলী বাধা দেয়। এসময় তারা তাকে মারধর করে ঘরের ভিতরে আটকে রাখে। পরে সেখানে তার অসাড় দেহ পাওয়া যায়। তার অবস্থা বেগতিক দেখে আব্দুল মজিদ ও হাসান আলী কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইবাদ আলী সাংবাদিকদের জানান, নিহত আনজু আরা বেগমের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

১০

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

১১

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

১২

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১৩

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১৪

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৫

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৬

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৭

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৮

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৯

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

২০
error: Content is protected !!