বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ঈদুল ফিতরের টানা ছুটিতে সুন্দরবনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন নিয়ে সুন্দরবনের করমজলসহ অন্যান্য স্পটে বেড়াচ্ছেন তারা। বনের নৈসর্গিক সৌন্দর্যে মেতে উঠছেন আনন্দ উল্লাসে।

বনবিভাগ জানায়, ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ছুটি পেয়ে মনের আনন্দে মাতোয়ারা সব বয়সী মানুষ। টানা ছুটিতে সুন্দরবনের করমজল পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন লোকজন কিছুটা কম থাকলেও পরদিন সকাল থেকেই সুন্দরবনের পর্যটন স্পট করমজলে ঢল নামতে শুরু করে পর্যটকদের।

মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় হওয়ায় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি। এছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটে ঢল নেমেছে পর্যটকদের। এই ছুটিতে বড় বড় বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সের মানুষ।

করমজলে বেড়াতে আসা পর্যটক ফিরোজ কবীর বলেন, সুন্দরবনে এসে হরিণ, কুমির, বানর, কচ্ছপ দেখলাম। সুউচ্চ ওয়াচ টাওয়ারের উপর থেকে ছাতার মতো বিস্তৃত বনের গাছপালা দেখে প্রাণ ভরে গেছে। কি সবুজ সজীব শীতল পরিবেশ, মনে হয় নির্মল এক অক্সিজেনের কারখানায় এসেছি।

দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। কিন্তু সুন্দবনের মতো এতো আনন্দ উপভোগ করতে পরিবারকে আগে কখনও দেখিনি। যত দেখছি ততোই মন জুড়াচ্ছে, ভাবছি এতোদিনে কেন আসলাম না। আমি বলবো যারা সুন্দরবনে আসেননি তারা সুন্দরের সৌন্দর্য থেকে বঞ্চিত রয়ে গেছেন, যেমন আগে আমরাও ছিলাম।

পুর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, করমজলে অবকাঠামোগত সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। ভ্রমণপিপাসুরা যাতে নির্বিঘ্নে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য বনরক্ষীরাও টহল দিচ্ছেন। ছুটির দিনেও পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০