বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন রাজ কুমার রায় রাজন (৩০) নামে তাদেরই আরেক বন্ধু। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গোলাম ফারুক যশোর শহরের গাজীপাড়ার আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে। আহত রাজ কুমার মণিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে বেনাপোল থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দেন। শার্শা ভূমি অফিসের সামনে পৌঁছালে হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাদের সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। এতে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই সোহেল রানা নিহত হন।
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজ কুমার রায় রাজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১০

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১১

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১২

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৩

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৪

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৫

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৬

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৭

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৮

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৯

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

২০
error: Content is protected !!