বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৩, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৮ টন আম বিনষ্ট

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির ৮ টন আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে এসব আম জব্দ করে র‌্যাব-৬ এর একটি দল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে মানবদেহের জন্য ক্ষতিকর এসব আম বুলডোজার দিয়ে পিষে বিনষ্ট করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিব জানান, রাতে জেলার কালিগঞ্জ উপজেলার জিরনগাছা থেকে অরিপক্ক আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে দুই ট্রাকে ভরে জয়েন্ট ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকায় পাঠানোর গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে বুলডোজার মেশিনের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয়। অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন ও র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেপ আবদুল্লাহ আল আমিন জানান, জেলার আম পঞ্জিকা অনুযায়ী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম গাছ থেকে সংগ্রহ ও বাজারজাত করা যাবে। এর আগে এসব আম ভাঙা ও বাজারজাত করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705