বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহারের আহ্বান চুন্নুর

ডেস্ক রিপোর্ট: পাঠ্যবই থেকে বিতর্কিত দুই লাইন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এসময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

পাঠ্যবইয়ে শরীফার গল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ এবং হিজড়ার মধ্যে পার্থ্যক্যটা কী। নিজেকে নিজের জন্মগত লিঙ্গ বাদে অন্য কোনো লিঙ্গ মনে করাটাই ট্রান্সজেন্ডার। বিষয়টি পুরোপুরি মানসিক। হিজড়া যারা তারা হলেন থার্ড জেন্ডার। বিষয়টি জন্মগত, এটি মানসিক ও শারীরিক উভয় ক্ষেত্রে প্রযোজ্য। তারাই থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। ট্রান্সজেন্ডার শুধুমাত্র পশ্চিমা বিশ্বের একটি শ্রেণির মতবাদ। এটা প্রবর্তিত হয়েছে গতানুগতিক সামাজিক ধারনা অর্থাৎ পরিবার ও ধর্মকে ভেঙে সামাজিক বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে।

তিনি বলেন, ট্রান্সজেন্ডার ধারণাটি থার্ড জেন্ডার হিসেবে চালিয়ে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কোনো ক্রমেই ভালো বলে আমরা মনে করছি না। এ ট্রান্সজেন্ডার ধারণাটি ইসলামি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেক ইসলামি চিন্তাবিদ এরই মধ্যেই মতামত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল দলীয়ভাবে ট্রান্সজেন্ডার ধারণা বিরোধী। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বিশ্বাস করি যারা হিজড়া তারা নিজ থেকে হিজড়া না। জন্ম থেকে তারা হিজড়া। আল্লাহ তাদের হিজড়া হিসেবে সৃস্টি করেছেন। তাদের অধিকার রাষ্ট্র ও ধর্ম স্বীকার করে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীকে বলবো তিনি যেন বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখেন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে উল্টাপল্টা কথাবার্তা হচ্ছে। সামান্য জিনিস যেন বড় না হয়। শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনে কনসার্ন লোকের সাথে কথা বলে পাঠ্যপুস্তক থেকে দুইটি লাইন প্রত্যাহার করলে বিতর্ক থাকে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১০

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১১

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১২

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৩

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৪

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৫

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৬

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

১৭

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

১৮

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

১৯

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705