বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমির-শাহিনের তোপে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টি বাধায়। সেই ম্যাচ দিয়েই প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে ফিরেছিলেন মোহাম্মদ আমির।

কিন্তু বল হাতে কিছু করার সুযোগ পাননি এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই নিজেকে নতুন করে চেনালেন তিনি। দারুণ বোলিং করলেন শাহিন শাহ আফ্রিদিও। তাদের দাপুটে বোলিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান।
শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আমির-শাহিনদের তোপে আগে ব্যাট করে স্রেফ ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ রিজওয়ানের ৪৫ রানের ইনিংসে ভর করে ৪৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় পাকিস্তান।

আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে শাহিনের বলে টিম সেইফার্ট (১২) বিদায় নিলে বিপর্যয়ের মুখে পড়ে তারা। । এরপর জোড়া আঘাত হানেন অবসর ভেঙে পাকিস্তানের হয়ে খেলতে নামা আমির। কম যাননি আবরার আহমেদ, শাদাব খানও। ১৮.১ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। সর্বোচ্চ ১৯ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে।

মাত্র ১৩ রান খরচে ৩ উইকেট নেন শাহিন। দুটি করে উইকেট শিকার করেন আমির, আবরার ও শাদাব।

সহজ লক্ষ্য পেয়েও অবশ্য ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সাইম আইয়ুব ৪, বাবর ১৪ ও উসমান খান ৭ রান করে বিদায় নেন। তবে রিজওয়ান ও ইরফান খান দেখেশুনে খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৩৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। আর ইরফান ১৮ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!