বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের ‘তুফান’ সিনেমায় থাকছেন, নিশ্চিত করলেন চঞ্চল

বিনোদন ডেস্ক: গুঞ্জন ছিল, শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’-এ খলনায়ক চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পুরো বিষয়টা নিয়েই নীরব ভূমিকায় ছিলেন এই অভিনেতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

তবে জল্পনা-কল্পনা জটিল হওয়ার আগেই মুখ খুলেছেন চঞ্চল। জানিয়েছেন, ‘তুফান’ সিনেমায় থাকছেন তিনি। দেখা যাবে একটি ‘বিশেষ’ চরিত্রে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। একইসঙ্গে শাকিব খানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’

চঞ্চলকে সিনেমায় যুক্ত করা প্রসঙ্গে পরিচালক রায়হান রাফীর ভাষ্য, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান-এ শাকিব ভাইয়ের সাথে সাথে উনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে আলফা আই ও চরকি এবং ভারত থেকে এসভিএফ। এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, ‘‘চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে। তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। ‘তুফান’ সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’’

একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প।

এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়। যেখানেও গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। শাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’র পর শাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!