বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তর সেঞ্চুরির সঙ্গে বিজয়-হৃদয়ের ব্যাটিংয়ে বড় জয় আবাহনীর

ডেস্ক রিপোর্ট: জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের নির্দেশ ছিল-তিন ফ্রন্টলাইন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর মোহাম্মদ সাইফউদ্দিন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দিতে।

গাজী গ্রুপের বিপক্ষে বৃস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন ফ্রন্টলাইন পেসারকে ঠিকই বিশ্রাম দিয়েছে আবাহনী। কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খেলিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।

দলে এক ঝাঁক ক্রিকেটার। ব্যাকআপ পারফরমারও প্রচুর। তারপরও ব্যাটার শান্তকে বাইরে রাখেননি কোচ। কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো, গাজী গ্রুপের প্রধান বোলার হলেন রুয়েল মিয়া। ১২ ম্যাচে ২৬ উইকেট শিকার করে যে বাঁহাতি পেসার উইকেট শিকারে সবার ওপরে। তার বিপক্ষে বাঁহাতি শান্ত হতে পারেন সবচেয়ে কার্যকর অস্ত্র। তাই তাকে বাইরে রাখেননি কোচ সুজন।

খেলানোর সুফলটা ঠিকই পেয়েছে আবাহনী ম্যানেজমেন্ট। তিন নম্বরে নেমে সেঞ্চুরি করেছেন আবাহনী তথা জাতীয় দলের তিন ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত। আর রুয়েল মিয়া একদমই সুবিধা করতে পারেননি। লিগে সবচেয়ে খারাপ দিনটি কেটেছে বাঁহাতি এই পেসারের। তার ১০ ওভারে আবাহনী ব্যাটাররা তুলে নিয়েছেন ৭৯ রান।

শুরু থেকেই আবাহনী ব্যাটারদের দাপট ছিল ফতুল্লায়। কম বেশি সবাই ভালো খেলেছেন। নাইম শেখ (৩৩), লিটন দাস (৩৩), এনামুল হক বিজয় (৬৮), তাওহিদ হৃদয় (৫৮ অপরাজিত) আর মোসাদ্দেক হোসেন সৈকত (৩৩ অপরাজিত) সবার ব্যাটেই রানের ফলগুধারা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন সেঞ্চুরিই। ৮৪ বলে ৬ ছক্কা আর ৮ বাউন্ডারিতে ১০১ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দিয়ে দলকে ৩০০‘র ঘরে পৌঁছে দিতে শান্তই রেখেছেন সবচেয়ে অগ্রণী ভূমিকা।

তবে চ্যাম্পিয়নদের রানটা ৩৪০‘র ঘরে (৩৪৩) পৌঁছে দেয়ার কৃতিত্বটা হৃদয়ের। পাঁচ নম্বরে নেমে ৪০ বলে ৪টি ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৫৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন হৃদয়। মোসাদ্দেক সৈকতও কম যাননি। ১৭ বলে তিন বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।

জবাবে প্রথম ওভারে তরুণ মারকুটে ওপেনার আনিসুল ইসলাম ইমন আবাহনী পেসার খালেদ হোসেনের ইয়র্কারে বোল্ড হলে গাজী গ্রুপ ধাক্কা খায়। অপর মারকুটে ওপেনার হাবিবুর রহমান সোহান চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি। ৩৪ বলে তিন ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৩৮ রান করে হাবিবুর রহমান সোহান আবাহনীর মোসাদ্দেকের অফস্পিনে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়িয়ে বিদায় নেন।

তারপর গাজী গ্রুপের হয়ে লড়াই করেছেন কেবল সাব্বির হোসেন শিকদার (৬৮ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২)। আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৪ উইকেট দখল করলে ১৭২ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ৩৪৩/৫ (নাইম শেখ ৩৩, লিটন দাস ৩৩, নাজমুল শান্ত ১০১, এনামুল বিজয় ৬৮, তাওহিদ হৃদয় অপরাজিত ৫৮, জাকের আলী অনিক ১১, মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ৩৩; শেখ পারভেজ জীবন ২/৫০, রুয়েল মিয়া ১/৭৯, জীবন ১/৭৫, ফয়সাল আহমেদ ১/৪১)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৭২/১০ (পিনাক ঘোষ ১৯, আনিসুল ইসলাম ইমন ০, হাবিবুর রহমান সোহান ৩৮, প্রীতম কুমার ১৮, সাব্বির হোসেন শিকদার ৬২, মঈন খান ১৪; রাকিবুল হাসান ৪/৪৪, মোসাদ্দেক হোসেন সৈকত ২/৩৪, তানজিম সাকিব ২/৫৩, খালেদ আহমেদ ১/২১, তানভীর ইসলাম ১/২০)

ফল: আবাহনী ১৭১ রানে জয়ী।
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত (আবাহনী)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০