বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ আগস্ট ২০২৩, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ অক্টোবর থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে ৭ অক্টোবর। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৮২ শতাংশ।

মঙ্গলবার (৮ আগস্ট) টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি ও উদ্বোধন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সফট ওপেনিং করবেন। এখন পর্যন্ত টার্মিনালের ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমাদের লক্ষ্য ছিল সফট ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করা। সে লক্ষ্যে কাজ চলছে। প্রতি সপ্তাহে ১১-১২ হাজার কর্মী দিনরাত কাজ করছেন।

কোভিডের সময়ও এই প্রকল্পের কাজ থেমে থাকেনি বলে জানান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, আমরা এই প্রকল্পে ৭০০ কোটি টাকা সাশ্রয় করেছিলাম। আমাদের প্রকল্পে নির্ধারিত ছিল ১২টি বোর্ডিং ব্রিজ, ওই টাকা দিয়ে কিছু অংশ তৈরি করা হবে। এখানকার ফিচারগুলো অত্যাধুনিক। দৃষ্টিনন্দন সেলিং থাকবে। যাত্রীরা এসব দেখে গর্ববোধ করতে পারবেন।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেন। জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাংয়ের এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি) এই টার্মিনালের নির্মাণকাজ করছে।

টার্মিনালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার দেবে এবং বাকি অর্থ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। এই দুই টার্মিনালের আয়তন এক লাখ বর্গমিটার। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে, সেটির আকার বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি। দুই লাখ ৩০ হাজার বর্গমিটার হচ্ছে এর আয়তন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার

ঢাকার মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র উদ্ধার

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

১২

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১৩

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১৪

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৬

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৭

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৮

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৯

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

২০