বাংলাদেশ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জুলাই ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি: পিএসসি চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, যাদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে পিএসসি সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে সিআইডির হাতে পিএসসির দুই উপ-পরিচালক, এক সহকারী পরিচালকসহ ১৭ জন গ্রেপ্তার হয়েছেন। জড়িত অন্যদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে সিআইডি জানিয়েছে।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা প্রমাণ হলে পিএসসির এখতিয়ারভূত সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না।

একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে গত এক যুগ ধরে বিসিএসসহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে সোহরাব হোসাইন বলেন, টিভিতে প্রচারিত প্রতিবেদনটি তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে। তারা সবটা নিয়েই তদন্ত করবে।

এদিকে সকালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান জানিয়েছেন, সোমবার (৮ জুলাই) রাতে সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে একটি মামলা (নং ১৫) দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ১৭ জনকে। আসামির সংখ্যা দেখানো হয়েছে অর্ধশতাধিক।

ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে। সদস্য সচিব করা হয়েছে পিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে। এছাড়া সদস্য করা হয়েছে পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!