বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নজরুল সম্মিলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আন্তর্জাতিক নজরুল সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অগ্নিবীণা জেলা সংসদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস.ডি.এফ এর চেয়ারপার্সন ও সাবেক সিনিয়র সচিব কবি মো. আব্দুস সামাদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ডিআইজি ও লেখক ড. এস. এম মনিরুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী ও পরিচালক ড. লীনা তাপসী খান, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন টিপু ও অগ্নিবীণার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, কবি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক সীমা ইসলাম, অগ্নিবীণা রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

আলোচনা করেন খুলনা বিএল কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসু দেব বসু, অধ্যাপক গাজী আজিজুর রহমান, কবি সৌহার্দ সিরাজ ও কবি পল্টু বাসার।

অনুষ্ঠানে সমাজ সেবক ডাক্তার আবুল কালাম বাবলা, কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জি, শিল্পী মোঃ শহিদুল ইসলামসহ ৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

একই সাথে ধুমকেতু, সাতক্ষীরার সূর্যসহ ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক নজরুল সম্মিলনের আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০৩০-এ বিশ্বের ৩২তম অর্থনীতি হবে বাংলাদেশ: আইএমএফ

নেপালে নিহত বেড়ে ৫৪৭, এখনো ৫১৭ বিদেশি নিখোঁজ

বীর উত্তম সি.আর দত্ত ও রঞ্জন কর্মকারের স্মরণসভা

জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

বেতনা তীরে ০৭০৯’র বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

১০

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১৭০

১১

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, মৎস্য ব্যবসায়ী নিহত

১২

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

১৪

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

১৫

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

১৬

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

১৭

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

১৮

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

১৯

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

২০
error: Content is protected !!