বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্থির হয়ে উঠেছে মুদি ও কাঁচাবাজার

সুলতান শাহজান: পবিত্র মাহে রমজানের ১ম দিনেই মুদি ও কাঁচাবাজারে আরও এক দফা মূল্য বৃদ্ধি পেয়েছ নিত্য পণ্যের। যেন অস্থির হয়ে উঠেছে বাজার। এতে নিম্ন আয়ের মানুষ চরম কষ্টে দিনানিপাত করছে। নাভিশ্বাস উঠছে তাদের।

শুক্রবার (২৪ মার্চ) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজার, সোনারমোড় বাজার ও বংশিপুর বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব পণ্যের দামই বাড়তি।

শ্যামনগর সদরের নকিপুর বাজারসহ অন্যান্য বাজারে রোজার প্রথম দিন কেজি প্রতি বেগুন বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। যা কয়েক দিন আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়। যা আগের দিন ছিল ৪০ থেকে ৫০ টাকা।

এদিকে, কাঁচা পেঁপে ৬০ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, টমেটো ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা কেজি, লাউ ২০ টাকা কেজি, পেঁয়াজ ৪০ টাকা, আদা ১৭০ টাকা কেজি, রসুন ৮০ টাকা কেজি, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সোনারমোড় বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম দ্য এডিটরসকে বলেন, পাইকারি বাজার থেকে আমরা বেশি দামে পণ্য কিনি। তাই দাম না বাড়িয়ে উপায় থাকে না। আমরা যে দামে কিনি, তার চেয়ে দুই থেকে পাঁচ টাকা বেশিতে বিক্রি করি। কারণ, এখানে তো আমাদের লাভের বিষয় আছে।

এদিকে, রোজার প্রথম দিন হওয়ায় ইফতারের জন্য চাহিদা ও সরবরাহ বেড়েছে সব ধরনের ফলের।

ফলের বাজার ঘুরে দেখা যায়, ফলের পর্যাপ্ত সরবরাহ আছে, তবে দাম খানিকটা বেশি বলছেন ক্রেতারা।

বর্তমানে বাজারে প্রতি কেজি পেয়ারা ৪০ থেকে ৬০ টাকা, তরমুজ ৩৫ থেকে ৫০ টাকা কেজি, আনারস ৩০ থেকে ৬০ টাকা, পাকা কলা ৭০ থেকে ১০০ টাকা, ডাব ৬০ থেকে ৮০ টাকা, আপেল ২৬০ টাকা, বেদানা ২৬০ থেকে ২৮০ টাকা, আঙুর সাদাটা ২৩০, মালটা ২৫০ টাকা এবং খেজুর মান ভেদে ২৭০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফল কিনতে আসা আনিসুর রহমান মিলন দ্য এডিটরসকে বলেন, ইফতারের জন্য ফল তো লাগেই। দু’দিন আগেও ফল কিনেছিলাম, তখন দাম কিছুটা কম ছিল। তবে আজ রোজার প্রথম দিনে এসে দেখি, সব ফলের দাম বেড়ে গেছে।

এদিকে, মুদি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে ছোলা, চিনি, তেল, আটা, ময়দা, বেসন, মুড়ি, চিঁড়া, গুড়, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।

মোঃ ইব্রাহিম বলেন, রোজাকে কেন্দ্র করে প্রায় সব জিনিসের দাম বেড়েছে। সরকারের সঠিক নজরদারি থাকলে দাম নিয়ন্ত্রণে থাকতো।

শ্যামনগরের বাজার ঘুরে দেখা যায়, রোজাকে কেন্দ্র করে উপজেলার সব বাজারে পণ্যের দাম সমান নয়। বাজার ভেদে দামেরও বেশ তারতম্য রয়েছে। সোনারমোড় বাজারে যে পণ্যের খুচরা মূল্য ৭০ টাকা, শ্যামনগর সদরের নকিপুর বাজারে সেটি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০