বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ১:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক | গত মে মাসেই জাপানের বিপক্ষে ১২ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। এবার ১০ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে গত বছরের স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয় আইল অব ম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে (এশিয়া ‘এ’) আজ মঙ্গোলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে সিঙ্গাপুর। মালয়েশিয়ার বাঞ্জিতে অনুষ্ঠিত এই ম্যাচে শূন্য রানে আউট হন মঙ্গোলিয়ার পাঁচ ব্যাটার। সর্বোচ্চ ২ রান করেছেন গান্দেম্বেরেল গানবোল্ড ও জোলজাভখলান শুরেন্তসেতসেগ। ১ রান এসেছে সানচির নাতসাগদোর্জ, সোদবিলেগ গান্তুলগা, লুওসানজুন্দুই এরদেনেবুলগান এনখবাতবাতখুয়াগ। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে দুই রান।

সিঙ্গাপুরের হয়ে ৪ ওভারে ২ মেডেনসহ ৩ রান দিয়ে ৬ উইকেট নেন হার্শা ভারদ্বাজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্বিতীয়-সেরা বোলিং ফিগার। ১৭ বছর বয়সী এই লেগ স্পিনার প্রথম ওভারেই নেন দুই উইকেট। ছয় উইকেটের মধ্যে পাঁচ উইকেট তিনি শিকার করেন পাওয়ার প্লের ভেতর। তার তোপে পরে ১০ ওভারেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া।

১১ রানের লক্ষ্য মাত্র ৫ বলেই পেরিয়ে যায় সিঙ্গাপুর। যদিও প্রথম বলেই হারাতে হয় উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০