বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার আতঙ্কে নেতনিয়াহু, আইসিসির ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জোর চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর।

ওয়ালা নামের একটি ইসরায়েলি নিউজ সাইটে বেন কেসপিট নামের বিশ্লেষক লিখেছেন, নেতানিয়াহু বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছেন, তার বিরুদ্ধে হেগের আদালত কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা রাষ্ট্র হিসেবে ইসারায়েলের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন করবে। তাই তিনি মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে লাগাতার ফোন কল করে যাচ্ছেন।

ইসরায়েলি পত্রিকা হারেৎজের বিশ্লেষক আমোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার মনে করে আইসিসির প্রসিকিউটর করিম খান এই সপ্তাহে নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ চিফ অফ স্টাফ হারজি হালেভির গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন।

আরেক সংবাদমাধ্যম হারেলের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, ইসরায়েলও এর সদস্য না হলেও গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে ইতিমধ্যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

২

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

৪

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

৫

জলবায়ু পরিবর্তনের অভিঘাত: মুক্ত হোক প্রান্তিক কৃষক || ‎তারিক ইসলাম

৬

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

৭

এইচএসসিতে উপজেলার শীর্ষে তালা মহিলা কলেজ, আনন্দ র‌্যালি

৮

কেশবপুরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিকের মামলা

৯

কুল্যা ইউপি চেয়ারম্যান পলাশ ও বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল গ্রেপ্তার

১০

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

গ্রাম পুলিশ মহাসমাবেশ উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা

১২

মানিক পশারীর দাফনে বাধা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে বীর মুক্তিযোদ্ধারা

১৩

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

১৪

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

১৫

আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপকসহ দুই জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

১৬

এনআইডি হারিয়ে গেলে জিডি ছাড়াই যেভাবে পাবেন নতুন কার্ড

১৭

সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১৮

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

১৯

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে পেছনে ফেললো আফগানিস্তান

২০