বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোহানা সাবা বিশ্বাস করেন ‘আলো আসবেই’!

বিনোদন ডেস্ক: ‘আলো আসবেই’ কথাটি দেশের মানুষ এখন বহুল পরিচিত। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপের কথা! যা তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে।

যেখানে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের (শেখ হাসিনা) পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা।

গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট। যা নিয়ে শোবিজ থেকে শুরু করে সামাজিকমাধ্যমে হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানিয়েছেন।

সমালোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্পষ্ট করেছেন নিজের অবস্থান সম্পর্কে। ফেসবুকের সুবাদে কেউ আবার ক্ষমাও চেয়েছেন। তবে কিছু শিল্পী এখনও নিশ্চুপ! সেই তালিকায় আছেন সোহানা সাবা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) এই অভিনেত্রী ফেসবুকে কবিতার ভাষায় লেখেন, ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদয় পাল্টানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।

অভিনেত্রীর এমন পোস্ট ঘিরে নেটিজেনদের বেশির ভাগই হাসির প্রতিক্রিয়া দেখিয়েছেন। ফেসবুকে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন সোহানা সাবা। তবে অভিনেত্রীর পোস্ট শেয়ার করে অনেকেই সমালোচনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!