বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৭ নভেম্বর ২০২৩, ১২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ট্রেনের ধাক্কায় গদখালী ইউপি চেয়ারম্যান নিহত

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি গদখালী ইউনিয়নের বেনেয়ালী বাজারে বসবাস করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন শাহাজান আলী। সকালে তিনি সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।

নিহত ইউপি চেয়ারম্যানের আত্মীয় শাহীন হোসেন জানান, তিনি অসুস্থ ছিলেন। চোখে কম দেখতেন। সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, সুরতহাল চলছে। তার শরীরে ক্ষত রয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ চেয়েছে। এজন্য তাদের বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকালে ট্রেনের ধাক্কায় চেয়ারম্যান শাহাজান আলীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশ দেখছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০