বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৩, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিড ৫০০ পেরোনোর পর শান্ত-মুশফিকের বিদায়, মুমিনুলের ফিফটি

স্পোর্টস ডেস্ক: বিশাল লিডের ইঙ্গিত আগের দিন শেষ বিকেলেই পাওয়া যাচ্ছিল। আজ তা বাস্তবে রূপ পেল।
সকালের সেশনে জাকির হাসান বিদায় নিলেও টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

শান্তর সঙ্গে মুমিনুলের জুটিও জমে উঠলে ৫০০ ছাড়িয়ে যায় বাংলাদেশের লিড। কিন্তু এরপর আফগান বোলার জহির খানের বলে আচমকা ক্যাচ তুলে নিয়ে বিদায় নেন শান্ত। ১৫১ বলে ১৫ চারে ১২৪ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এরপর একই ওভারে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম (৮)। পরের ওভারে ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল হক, যা তার ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯৩ রান, লিড ৫২৯ রানের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত স্বাগতিকরা এগিয়ে ছিল ৪৯১ রানে। প্রথম ইনিংসে ৩৬২ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে কেবল ১৪৬ রান করে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ২ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে বাংলাদেশ।

শান্ত ও জাকির দুজনেই হাফ সেঞ্চুরি করেছিলেন দ্বিতীয় দিনে। তৃতীয় দিনেও তাদের ব্যাটে শুরুটা হয়েছিল দারুণ। জাকিরের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন শান্ত। আফগানিস্তানের বোলাররা অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলেন, রানও আসছিল ওয়ানডে গতিতে। সফরকারী বোলাররা না পারলেও নিজেদের ভুলে উইকেট দিয়ে আসে বাংলাদেশ। তৃতীয় রানের জন্য ছুটতে গিয়ে হয় রান আউট।

হাশমতউল্লাহ শাহিদির অফ স্টাম্পের বাইরের বল জাকিরের ব্যাটের বাইরের কানায় লেগে ডিপ থার্ড ম্যান অঞ্চলে যায়। প্রথম দুই রান অনায়াসে নেওয়ার পর তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেন শান্ত-জাকির। ডাক দেওয়া জাকিরই পড়ের ইব্রাহিম জাদরানের থ্রো ধরে আফসার জাজাই স্টাম্পিং করলে আউট হন। ১৭৩ রানের জুটি ভেঙে যায় তাতে। ৯৫ বলে ৮ চারে ৭১ রান করেন জাকির।

জাকির বিদায় নিলেও শান্ত ঠিকই সেঞ্চুরির দেখা পান। এই ব্যাটার তিন অঙ্ক ছুয়েই হাত মেলান ব্যাটিংয়ে তার সঙ্গী মুমিনুল হকের সঙ্গে। শান্ত তাকে ছুঁয়েছেন রেকর্ড বইয়ের পাতায়। দশ বছর আগে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল, এবার করলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। তখন তিনি ১৭৬ ও ১০৫ রান করেন। মুমিনুলের পাঁচ বছর পর এবার আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৬ রান করেন শান্ত। ১১৫ বল খেলে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি ছুয়েছেন তিনি। এরপর মুমিনুলের সঙ্গে ৮৩ রানের দারুণ জুটি গড়ে উঠে তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০