বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে ধান বীজ উৎপাদন সংরক্ষণ ও চাষাবাদ প্রশিক্ষণ

ùS

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে বিনা উদ্ভাবিত বোরো ধানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও আমন ধান চাষাবাদের কৌশল বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মে) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে পরমাণু কৌশলের মাধ্যমে হাওর, চরাঞ্চল, লবণাক্ত জমিতে অভিযোজন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে প্রকল্প পরিচালক ও বিনা ধান ২৫ এর উদ্ভাবক ড. সাকিনা খানমের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপসহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিরালস কাজ করছেন। তারা বন্ধুর মতো সবসময় প্রান্তিক কৃষকের পাশে থাকেন, পরামর্শ দেন। জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলা করে খাদ্য উৎপাদন ও কৃষকের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আরও আন্তরিক হতে হবে। নিয়মিত কৃষকদের আধুনিক কলাকৌশল সম্পর্কে ধারণা দিতে হবে। বীজ সংরক্ষণের কলাকৌশল সম্পর্কে জানাতে হবে। কৃষককে যেন বীজ কিনতে বাজারে যেতে না হয়, নিজের ফসল থেকেই যেন কৃষক বীজ উৎপাদন করতে পারে। এজন্য ভালো বীজ ও ভালো জাত সম্পর্কে কৃষকদের ধারণা দিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতিতে লবণাক্ততা মোকাবেলা করে কোন মৌসুমে কোন ধান ভালো হবে, সে সম্পর্কে কৃষকদের জানাতে হবে। বীজ সংরক্ষণের মাধ্যমে কৃষকদের স্বনির্ভর করতে তুলতে হবে। মনে রাখতে হবে গুণগত মান সম্পন্ন বীজ কৃষকের সম্পদ।

প্রশিক্ষণে প্রশিক্ষণরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের বোরো ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং আমন ধান চাষাবাদ ও বিনা উদ্ভাবিত বিভিন্ন ধান জাতের গুণাগুণ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০