বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিশা-ফারুকী অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর

বিনোদন ডেস্ক | ‘‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়- এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আমার জন্য অনেক স্পেশাল। ’’ কথাগুলো বলছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

তিশার কথাতেই উঠে এসেছে সিনেমাটিতে অনেকগুলো প্রথমের স্বমনয় ঘটেছে। এই অভিনেত্রী আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি ছোট্ট করে বলবো এই সিনেমাটা হচ্ছে সকল সন্তানের প্রতি তার মা বাবার অনুভূতির উপহার। ’

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সিনেমায় প্রথমাবার অভিনয় করেছেন। তিনি বলেন, ‘অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করবো। সেটাও করা হয়ে গেলো। ফলে এক ধরনের সংকোচ ভাবতো আছেই। একই সঙ্গে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন ছেঁনে গল্প বের করার মধ্যে একটা ভালনারেবিলিটি আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাইতো শিল্পীর কাজ। ’

ফারুকী আরও বলেনে, ‘নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কিই বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা মা হিসাবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই সিনেমাটা যদি তাদের সেই সব অনুভুতির কথা মনে করিয়ে দেয় তাহলেই আমরা খুশি হবো। ’

‘অটোবায়োগ্রাফি’র সিনেমাটোগ্রাফি করেছেন তাহসিন রহমান, সম্পাদনার কাজটি করেছেন মোমিন বিশ্বাস। কালার গ্রেডিংয়ে ছিলেন দেবজ্যোতি ঘোষ। সাউন্ড ডিজাইনে ছিলেন রিপন নাথ ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন পাভেন আরিন। আর্ট ডিরেকশন দিয়েছেন শিহাব নুরুন নবী।

সিনেমার শিল্পীদের ক্যামেরায় অনন্য ও বাস্তবরূপে করে তুলেছিলেন দুই নারী। তারা হলেন-মেকআপের আতিয়া রহমান ও কস্টিউম ইদিলা ফরিদ তুরিন।

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!