বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবসা নদীর বেড়িবাঁধে তীব্র ভাঙন: ঝুঁকিতে ৩ ইউনিয়নের মানুষ

oppo_0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলায় শিবসা নদীর বেড়িবাঁধের আঁধা কিলোমিটার এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে লস্কর, চাঁদখালী ও আমাদি ইউনিয়নের ১৯ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।

স্থানীয়দের আশংকা, যে কোনো সময় বাঁধ ভেঙে লবণ পানিতে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই দ্রুত বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, এক বছর আগে উপজেলার লস্কর ইউনিয়নের শিবসা নদী সংলগ্ন আলমতলা নামক স্থানে ওয়াপদার বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দেয়। ওই সময় জাইকার অর্থায়নে একটি প্যাকেজে টেন্ডারের মাধ্যমে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। টেন্ডার পান ঢাকার উন্নয়ন ইন্টারন্যাশনাল। আর উন্নয়ন ইন্টারন্যাশনালের পক্ষে কাজটি করছেন আর-রাত কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এলাকাবাসীর দাবি, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পাওয়ার পর থেকে প্রায় দেড় বছর ধরে ভাঙন কবলিত এলাকায় মাঝে মধ্যে কিছু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করে। কিন্তু ভাঙন রোধে মূল কাজটি আজও শুরু করেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, আমার ইউনিয়নে শিবসা নদী সংলগ্ন আলমতলা নামক স্থানে প্রায় এক যুগ আগে ভাঙন শুরু হয়। ভাঙনের কারণে স্থানীয় একটি বাজার নদী গর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কয়েকবার বিকল্প বেড়িবাঁধ তৈরি করেছে। সর্বশেষ ২০২৩ সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ও কোটি কোটি টাকার সম্পদ বাঁচাতে সরকার জাইকার অর্থায়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়। ৫০ কোটির টাকার বরাদ্দের মধ্যে রয়েছে গড়ইখালীর খুদখালী, লস্করের বাইনতলা স্লুইচ গেট ও আলমতলায় ওয়াপদার টেকসই বেড়িবাঁধ নির্মাণ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি আজও কাজ শেষ না করায় হুমকির মুখে পড়েছে তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। ভাঙনের পাশেই রয়েছে বৃহত্তর কৃষি কলেজ ও চিত্ত বিনোদনের পার্ক। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখার উপসহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙন কবলিত স্থানে সংশ্লিষ্ট ঠিকাদারের কাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি ভাঙ্গন কবলিত এলাকায় গভীরতার দোহাই দিয়ে ধীর গতিতে কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী-২ আশরাফুল আলম জানান, বিষয়টি শুনেছি ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। ভাঙনকবলিত এলাকা প্রাথমিকভাবে সংস্কার করা হচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে মূল কাজটি শুরু করা হবে বলে তারা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705