বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাহিদার রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার শুরুটা খারাপ হলেও শেষদিকে অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং নৈপুণ্যে দুইশ ছাড়ানো সংগ্রহ পায়। জবাব দিতে নেমে ব্যাট হাতে বেশি কিছু করতে পারলেন না বাংলাদেশের মেয়েরা।

কেবল নিগার সুলতানা জ্যোতি কিছুক্ষণ লড়ে গেলেও বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ১১৮ রানে। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ার মেয়েরা। রান তাড়ায় নেমে ৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে ফিবি লিচফিল্ডকে বিদায় করে শুরুটা ভালো করেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। ২ রান যোগ করে ফিরে যান তিনে নামা এলিসা পেরি। ওপেনার অ্যালিসা হিলি বেশ কিছুক্ষণ লড়ে গেলেও ২৪ রানের বেশি করতে পারেননি। সমানভাবে লড়েন বেথ মুনিও। তার ব্যাট থেকে আসে ২৫ রান।

অ্যাশলি গার্ডনার এসে অবশ্য ঝড়ো শুরু করেন। তবে ৩৮ বলে ৩২ রানের ইনিংস খেলে তিনি শিকার হন নাহিদা সুলতানার। বাকি সময়টা লড়ে যান সাদারল্যান্ড। তাকে সঙ্গ দিতে এসে ১২ রানে বিদায় নেন ওয়ারেহাম। তবে অষ্টম উইকেটে অ্যালানা কিং টিকে যান। তাদের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

৫৬ বলে ৬৭ রানের জুটিতে দলের সংগ্রহ দুইশ পার করেন তারা। ৬৯ বলে ফিফটি পূর্ণ করা সাদারল্যান্ড অপরাজিত থাকেন ৫৮ রানে। ৭৬ বলে তার ইনিংসটি গড়া ছিল ৫ চারে। অপরপ্রান্তে শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তোলেন কিং। ৩১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটার গড়েন রেকর্ডও। মেয়েদের ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন তার দখলেই।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। এই ম্যাচে ওয়ানডেতে ৫৩ উইকেট পূর্ণ করে সালমা খাতুনকে (৫২) পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারীর রেকর্ড গড়েন নাহিদা।

রান তাড়ায় খেলতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। ফারজানার শূন্য রানে বিদায়ের পর কিছুক্ষণ লড়ে যান আরেক ওপেনার সোবহানা মোস্তারি। কিন্তু ১৭ রানের বেশি আসেনি তার ব্যাট থেকে। তিনে নেমে মুর্শিদা করেন ১০ রান। চারে নেমে লড়াই চালান জ্যোতি। বাকিরা কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। দলের হয়ে ৬৪ বলে সর্বোচ্চ ২৭ রান করেন টাইগ্রেস অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!