বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টে জয় পেল দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ২য় দিনের খেলায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ৭২ রানে জয় পেয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ম্যাচে গফফার স্মৃতি সংসদকে পরাজিত করে তারা।

খেলায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের হয়ে বলরাম সর্বোচ্চ ৪৭ ও তোহিদ ২৮ রান করে।

১৩২ রানের জবাবে গফফার স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করে। দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের নাভিদ ৫টি ও সুমন ৩টি উইকেট লাভ করে। ফলে দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব ৭২ রানে জয়লাভ করে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহ আলম হাসান শানু ও আব্দুস সামাদ এবং স্কোরার ছিলেন আখেরুজ্জামান তাপস। ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন আ.ম আখতারুজ্জামান মুকুল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে পি.কে.ইউনিয়ন ক্লাব ও তুফান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০